ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ

    উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন বুধবার এ ঘোষণা দেয়।

    আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথিরা উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করবেন এবং রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।

    নাটোরের জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ জানান, নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুইদিনের জন্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ