ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট চলছে

    ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটি গঠনের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

    বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে চলবে বৃহস্পতিবারও।
     
    নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সাদা প্যানেলে সভাপতি পদে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)। অন্যদিকে নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

    সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহসভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), লাইব্রেরি সম্পাদক পদে ইফফাত জাহান (রনি), সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক পদে মোহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান (মনির) ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।

    এই প্যানেলের সদস্য পদে প্রার্থীরা হলেন- আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম (জাহিদ), মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী (শরীফ), মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), সঞ্জয়কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও সুলতা রোজারিও।

    অন্যদিকে নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান (মুকুল), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আনিসুজ্জমান (আনিস), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোছা. নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।

    এই প্যানেলের সদস্য পদে প্রার্থীরা হলেন- ফরিদুল হাসান (তুষার), ফয়সাল কবির (সৌরভ), মাহফুজুর রহমান (ইলয়াস), আনোয়ার হোসেন, মশিউর রহমান (মানিক), মোজাহিদুল ইসলাম, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার (রুবা)।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ