ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ৩ তরুণ-তরুণী আটক

    ভোলায় আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ৩ তরুণ-তরুণী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা শহরে ব্যস্ততম এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হোটেল ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে হোটেল ম্যানেজার ছাড়াও ১ জন মেয়ে ও ১জন ছেলে রয়েছে।

    ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডস্থ উকিল পাড়া ইসলামিয়া নামে আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১জন ছেলে ও ১ জন মেয়ে রয়েছে। এসময় হোটেল ইসলামিয়ার ম্যানেজার মনির মাঝি (৩২) কে ও আটক করা হয়।
     
    আটককৃদদের মধ্যে পেশাদার পতিতা খদ্দর ও হোটেল ম্যানেজার রয়েছে বলে নিশ্চিত করেছে আরমান হোসেন ওসি তদন্ত ভোলা সদর মডেল থানা। এর মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে বলে দাবি করা হয়েছে। সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    আটককৃতরা হচ্ছে, শরিয়তপুরের পশ্চিম আটপাড়ার, চিকনদী পালং থানার নরুল হক আকনের মেয়ে মোসাঃ শান্তা আক্তার মায়া (২৭), চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমপাড়ার শফিকুল রাঢ়ির ছেলে মো. রাসেল ওরফে রায়হান (২৪) ও ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাঝি বাড়ির গাজি মাঝির ছেলে মো. মনির মাঝি(৩৮)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ