ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • 'করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি'

    'করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড টিকাদান কার্যক্রম নিয়েছে সরকার। যারা করোনার টিকা এখনও নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। গত কয়েক দিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত মাসে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশে এসেছে। 

    করোনা নিয়ন্ত্রণ ও নিজেরদের সুস্থতার কথা মাথায় রেখে সবাইকে করোনা টিকাগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
    মন্ত্রী বলেন, আমরা বিশেষ এ টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি।  প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ