ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

    আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজাহ ও আবুধাবি যেতে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হতো। সেই বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

    এ ব্যাপারে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’ 

    উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সম্মতি দেওয়ার পর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে তা কার্যকর হয়। বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে খরচ ছিল ১ হাজার ৬০০ টাকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ