ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি আটক

    কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশার লিটন (৪৯) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।  
     
    সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।  

    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা কেনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারির একটি বসত ঘর থেকে ১৭ বোতল চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করে এবং মাদক কারবারি লিটনকে গ্রেফতার করে।  

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ