ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • আজকের রাশি (২২ ফেব্রুয়ারি)

    আজকের রাশি (২২ ফেব্রুয়ারি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজ কী কী রয়েছে। তবে জ্যোতিষ যাই বলুক, আপনার রাশির নিয়ন্ত্রক কিন্তু আপনি নিজেই!


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
     
    অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিপক্ষ সৃষ্টি হতে পারে।

    বৃষ (২১ এপ্রিল-২১ মে)

    প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। শেয়ারবাজার-ফটকা ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে।

    মিথুন (২২ মে-২১ জুন)

    চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। বন্ধুর ব্যবসায় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায়ীরা নতুন সরকারি কাজের সুযোগ পেয়ে যাবেন।

    কর্কট (২২ জুন-২২ জুলাই)

    রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন। আজ রোমান্স শুভ। 

    সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

    জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজ কর্মে সফলতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

    কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

    আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে।

    তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

    উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে।

    বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

    কর্মস্থলে কোনো অধীনস্থ কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। কোনো গোপন শত্রুর ইন্ধনে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।

    ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

    সৃজনশীল কাজের ক্ষেত্রে রাজনৈতিক হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজন কাজে সতর্ক থাকবেন।

    মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

    জমি-ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে।

    কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

    বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। পোশাক ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই-বেনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে।

    মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

    খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ