ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • শহীদ মিনারে ফুল, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

    শহীদ মিনারে ফুল, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুর শহরে এখন উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে আসার সময় ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বিএনপি’র সমর্থকরা। এ সময় যুবলীগ নেতা তারেক আজিজ জনিসহ দলীয় কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের এসব স্লোগানের প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়।

    এতে ফয়সাল আজিম, জুম্মান, মুরাদ, ইসমাইল, নিলয় বাঙ্গালী, মিরাজ, এমরান, শিমুল, আলাউদ্দিন, সোহেল, সজিব, হৃদয়, সুমন, মুরাদ, রিয়াজ, মিরন, শান্ত, সুজন পাটওয়ারী, কাউছার, রাজীব ও সাংবাদিক এসকে সোহেলসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেও ফের সংঘর্ষে লিপ্ত হয় বলে জানা যায়।   

    রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ জুটন, হঠাৎ সন্ত্রাসী কায়দায় বিএনপি মিছিল করে শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তোলে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেন তিনি।

    অপরদিকে রায়পুর উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলমাস বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া ব্যবসায়ীকভাবে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।  

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ১৫/২০ জন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ