ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাথরঘাটায় উপজেলা প্রশাসনের উপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

    পাথরঘাটায় উপজেলা প্রশাসনের উপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অবৈধ জালের উপর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানের সময় জেলেদের হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা মৎস্য বিভাগ। শনিবার দিবাগত রাতে পাথরঘাটা থানায় এ মামলা হয়েছে।

    এ সময় আরো ১৬০ জনকে আজ্ঞাত আসামি করা হয়। আসামিদের মধ্যে জাহাঙ্গির চৌকিদার, ইলিয়াস হাওলাদার, আলমঙ্গীর, আবু সুফিয়ান ও জাহাঙ্গির হাওলাদারের নাম জানা গেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবৈধ মৎস্য শিকারের জাল, উপকরণ জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনার কাজে পদ্মা স্লউজ এলাকায় গেলে হঠাৎ তাদের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করেন। এতে ছয়জন আহত হন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়ে গভীর রাতে পাথরঘাট থানায় সরকারি কাজে বাধা প্রদানের জন্য এ মামলা করেন। মামলার আসামি সবাই মৎস্য পেশার সাথে জড়িত।

    উল্লেখ্য, গতকাল শনিবার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর ফোর্স নিয়ে বঙ্গোপসাগর তীরে পদ্মা স্লুইজ এলাকায় মেবাইল কোর্ট পরিচালনা করার সময় হটাৎ এক দল জেলে তাদের উপর হামলা করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ