ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুবককে ছুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টায় আটক ১

    যুবককে ছুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টায় আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলার সদর উপজেলায় বাপ্তা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে আব্দুল জাব্বার নামের এক যুবককে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ নতুন মসজিদের কাছে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা হামলাকারী শিহাবকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করেন।

    আটক শিহাব ভোলা পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের কালিনাথ বাজার এলাকার আবুল কালামের ছেলে। জানা গেছে, ঘটনার সময় সন্ত্রাসীরা আব্দুল জাব্বারের গলায়, মুখে, মাথায় ও পিঠে ধারাল ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তাকে বাাঁচাতে গিয়ে তার ভাই আবুল খায়েরও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আব্দুল জাব্বার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাওলানা ইউছুফের ছেলে।

    আহত আব্দুল জাব্বারের ভগ্নিপতি আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আব্দুল জাব্বার এলাকার মসজিদ থেকে বের হলে সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা মাদকসেবী শিহাব তার ওপর ধারাল ছুরি নিয়ে হামলা চালায়। এ সময় শিহাব আব্দুল জাব্বারকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে তার গলা কেটে যায়। এরপর হামলাকারী ছুরি দিয়ে আব্দুল জাব্বারকে এলোপাথারি মুখে, মাথায় ও পিঠে আঘাত করতে থাকে। এ সময় আব্দুর খায়ের বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে শিহাব। পরে স্থানীয়রা শিহাবকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। তিনি আরও জানান, শিহাবের ছুরির আঘাতে আব্দুল জাব্বারের গলায় প্রায় ১৪টি সেলাই লেগেছে।

    এছাড়াও ধারাল ছুরির আঘাতে তার মুখ,মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক। আনোয়ার অভিযোগ করেন, ভোলার স্থানীয় ঠিকাদার মাহমুদের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করত আব্দুল জাব্বার। চাকরি করা অবস্থায় বিভিন্ন দোকান থেকে প্রায় ১৬ লাখ টাকার মালামাল বাকিতে এনে মাহমুদের ঠিকাদারি প্রতিষ্ঠানে দেয়। সেখানের চাকুরি ছেড়ে দিলে মাহমুদের কাছ থেকে আব্দুল জাব্বার ওই ১৬ লাখ টাকা পাওনা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও কাউন্সিলরের মধ্যস্থতায় সেই ১৬ লাখ টাকা দিতে বাধ্য হয় মাহমুদ। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদ তার ভায়রার ছেলে শিহাবকে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

    এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী শিহাবকে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারাল ছুরিসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে আহত আব্দুল জাব্বারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে এ হামলার ঘটানো হয়েছে তা এখনো জানা যায়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ