ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • অন্তঃসত্ত্বা শিবানী! এজন্যই কি ফারহানের তড়িঘড়ি বিয়ে

    অন্তঃসত্ত্বা শিবানী! এজন্যই কি ফারহানের তড়িঘড়ি বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার হাত এক করলেন অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার ও গায়িকা শিবানী ডান্ডেকর। ভারতের মহারাষ্ট্রের খন্ডালায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। লাল রঙের গাউনে সেজেছিলেন শিবানী। কালো স্যুট প্যান্ট পরে কনের পাশে দাঁড়িয়ে ফারহান। সেখানেই তারা একে অপরের কাছে শপথ জ্ঞাপন করেন। সম্পন্ন হয়েছে বিয়ে। কিন্তু ভক্তদের চর্চা এড়াতে পারলেন না দুই তারকা।

    বিয়ের ছবি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জল্পনা। ফারহান ও শিবানীর ছবিতে গায়িকার শরীরে মাতৃত্বের আভাস লক্ষ্য করেছেন ভক্তরা। শিবানীর গাউনের উপর দিয়ে পেটের অংশ ফোলা দেখা গেছে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভক্তরা প্রশ্ন করতে থাকেন, ‘শিবানী কি অন্তঃসত্ত্বা?’, ‘মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে।’

    বলিপাড়ায় খবর রটেছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে নিয়ে আসা হয় ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন জাগছে, তবে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হলো?

    ২০০০ সালে অধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিয়ে হয়। ২০১৭ সালে তাদের আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়। সাবেক স্ত্রীর সঙ্গে দুই কন্যাসন্তান রয়েছে তার। তবে কি তৃতীয় সন্তানের বাবা হবেন বলিউড তারকা ফারহান?

    শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অল্প সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হয় শিবানী-ফারহানের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করেন তারা।

    তারকা-অতিথিদের মধ্যে শিবানীর বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বলিউড তারকা হৃতিক রোশন, তার বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন, রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকর প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ