ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • সকালের নাস্তার প্লেট রঙিন করবে বিটের পরোটা

     সকালের নাস্তার প্লেট রঙিন করবে বিটের পরোটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনের শুরুতে অর্থাৎ সকালের খাবার হওয়া চাই স্বাস্থ্যকর ও সুস্বাদু। তবেই সারাদিন কাজ করার শক্তি পাওয়া যাবে। সকালের নাস্তা হিসেবে অনেকেই বেছে নেন রুটি, ভাজি। তবে প্রতিদিন একই খাবার খেতে কারোই ভালো লাগে না।

    তাই স্বাদ বদলাতে আজ তৈরি করে নিন সুস্বাদু বিটের পরোটা। অল্প বিট দিয়েই এই সুস্বাদু পদটি তৈরি করা সম্ভব। খেতেও অসাধারণ। মুখরোচক এই খাবারে স্বাদ মুখে লেগে থাকার মতো। এছাড়া এটি তৈরি করতেও সময় লাগে খুব কম। চলুন তবে জেনে নেয়া যাক সকালের ঝটপট নাস্তায় কীভাবে তৈরি করবেন বিটের পরোটা-
     
    উপকরণ: বিট দুইটি, আলু একটি, আটা বা ময়দা দুই কাপ, শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ, জিরা গুঁড়া আধ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল এক কাপ। 

    প্রণালী: প্রথমে বিট ধুয়ে ভালোভাবে গ্রেট করে নিন। অন্যদিকে পাত্রে আলু সিদ্ধ বসিয়ে দিন। আলু সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ময়দা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, বিট, আলু মাখা এবং প্রয়োজন মতো পানি নিয়ে ভালোভাবে মেখে নিন। এবার ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। তারপর লেচিগুলো পরোটার আকারে বেলে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে পরোটাগুলো একে একে ভেজে নিন। সবশেষে তরকারি, চাটনি বা দইয়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম বিটের পরোটা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ