ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • জিরা ভেজানো পানিতে কমবে ওজন, কখন খাবেন?

    জিরা ভেজানো পানিতে কমবে ওজন, কখন খাবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওজন কমানোর কথা ভাবছেন? তাহলে ট্রাই করে দেখতে পারেন সকালে খালি পেতে জিরা ভেজানো পানি! একবারও ভাববেন না রোজ রাতে বিরিয়ানি, পিৎজা বা মোগলাই-পরোটা খাবেন, আর রাতে জিরা ভেজানো পানি খেয়ে আপনার ওজন কমে যাবে! তবে হ্যাঁ, জিরার জল ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ট্রাই করে দেখতেই পারেন।

    বড় গ্লাসে ভরে পানি নিন। তাতে এক চা চামচ জিরা ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে পানিটা ছেঁকে খেয়ে ফেলুন। সামান্য একটু লেবু রসও দিতে পারেন এটা খাওয়ার আগে।
     
    যারা বদহজমের সমস্যায় ভুগছেন তাদের জন্যও এটা খুব উপকারি। তারা এক বোতল পানিতে দু’ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। এক গ্লাস সকালে খালি পেটে খান, বাকি দু’ গ্লাস খেতে হবে দুপুরে ও রাতে খাওয়ার আধা ঘণ্টা আগে। তবে এর চেয়ে বেশি না খাওয়াই ভালো।

    আর যদি ওজন কমাতেই চান তাহলে আপনার বিএমআর-এর থেকে কম ক্যালোরি গ্রহণ করুন প্রতিদিন। ক্যালোরি ক্যালকুলেটর পেয়ে যাবেন অনলাইনেই। সেখান থেকেই হিসেব কষে নিতে পারবেন আপনার উচ্চতা, ওজন, বয়স অনুযায়ী কতটা ক্যালোরি গ্রহণ করা উচিত।

    চেষ্টা করবেন তার থেকে ২০০-৩০০ ক্যালোরি কম ইনটেক করতে। সঙ্গে হালকা এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং অথবা কার্ডিও করলেই ওজন কমিয়ে ফেলা সম্ভব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ