ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এক ‘রাজা ইলিশ’ ৪৫০০ টাকায় বিক্রি

     এক ‘রাজা ইলিশ’ ৪৫০০ টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে জেলের জালে আবারও ধরা পড়লো একটি রাজা ইলিশ। দুই কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশটি চার হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে তুলে ইলিশটি বিক্রি হয়।

    তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার আব্দুল খালেক মেম্বার জানান, বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের জেলে কামরুলের জালে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি ধরা পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মাছটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে চার হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন ঘাটের ব্যাপারী কামাল হোসেন।

     

    তুলাতুলি মৎস্য ঘাটের ব্যাপারী কামাল হোসেন বলেন, ‘ওপেন নিলাম ডাকলে অনেক ব্যাপারী রাজা ইলিশটি কিনতে আগ্রহী প্রকাশ করেন। পরে আমি সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকায় মাছটি কিনি।’

    তিনি আরও বলেন, ‘বরিশাল ও ঢাকার পাইকারি মোকামে রাজা ইলিশের অনেক দাম পাওয়া যায়। তাই আমি এতো বেশি দাম দিয়ে কিনেছি। মাছটি সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায় বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

    নদীতে ধরা পড়া যেসব ইলিশের ওজন দেড় কেজির বেশি সেগুলোকে রাজা ইলিশ বলেন স্থানীয়রা। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ