ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রতারকচক্রের স্বর্ণ কিনে ব্যবসায়ী গ্রেফতার

    প্রতারকচক্রের স্বর্ণ কিনে ব্যবসায়ী গ্রেফতার
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে খুলনায় দায়েরকৃত একটি মামলায় বরিশাল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রতারকচক্রের কাছ থেকে ক্রয়কৃত ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর কাটপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুনীল কর্মকার পেশায় এক স্বর্ণ ব্যবসায়ী।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, খুলনায় একটি স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হলে সে বরিশাল নগরের সুনীল কর্মকারের কাছে চোরাইকৃত স্বর্ণ বিক্রয়ের বিষয়টি পুলিশকে অবহিত করে।

    এরপর খুলনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তা নগরের কাটপট্টি এলাকায় অভিযান চালায়।

    এসময় সুনীল কর্মকারকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে চোরাইকৃত ৭ ভরি স্বর্ণ উদ্ধার করে খুলনা পুলিশ। গ্রেফতারের পর তাকে নিয়ে মাইক্রোবাসযোগে খুলনায় চলে যায় অভিযানকারী দল।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ