ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘ইমো’ হ্যাকার চক্রের ৪ প্রতারক আটক

    ‘ইমো’ হ্যাকার চক্রের ৪ প্রতারক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুর থেকে ইমো’ হ্যাকার চক্রের ৪ প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

    এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

    গ্রেফতাররা হলেন- উপজেলার মহারাজপুর গ্রামের চান্দের প্রামাণিকের ছেলে জনি হোসেন (২০), বলমাড়ীয়া গ্রামের মো. নাছির মণ্ডলের ছেলে মিলন আলী (২১), ফতেপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে সাজু ইসলাম (২০) ও নাগশোষা গ্রামের মো. আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।  
     
    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল লালপুর উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালায়। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় জনি হোসেন, মিলন আলী, সাজু ইসলাম, ও মারুফ হোসেন নামে চারজনকে গ্রেফতার করা হয়।  

    এসময় ২টি মোটরসাইকেল, ৮টি সিমকার্ডসহ ৪টি মোবাইল ফোন ও ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ