ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • গোপালপুরে ‘নো ভ্যাকসিন নো সেবা’

     গোপালপুরে ‘নো ভ্যাকসিন নো সেবা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    এখন আর নো মাস্ক নো সেবা নয়, এবার ‘নো ভ্যাকসিন নো সেবা’। করোনার ভ্যাকসিনের বাইরে থাকা ৪৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য এমন ঘোষণা দিয়েছেন গোপালপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। 

    বৃহস্পতিবার কমিটির এক জরুরি সভায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। 

    উপজেলার লোকসংখ্যা দুই লাখ ৯৭ হাজার ৫৮৩। এর মধ্যে দুই লাখ ৮ হাজার ৩০৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫ শতাংশ মানুষকে প্রথম ডোজ এবং ৩৮ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ পেয়েছেন ২ শতাংশ মানুষ। আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ১ কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। 

    টিকাদান কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলার এক পৌরসভাসহ সাত ইউনিয়নে ৫০ হাজার মানুষকে প্রথম দফা টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু লোকবল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সংকট থাকায় একদিনে এতসংখ্যক মানুষকে একযোগে টিকা দেওয়া কঠিনতর বিধায় আগামীকাল শনিবার থেকে ইপিআই কর্মসূচির পাশাপাশি সাধারণ কর্মদিবসে পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি চলবে। এতে কম লোকবল নিয়েও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ৫০ হাজার মানুষকে সহজতরভাবে টিকা দেওয়া যাবে। 

    করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে যারা টিকা গ্রহণ করবেন না তারা হাসপাতালসহ সরকারি অফিস থেকে কোনো ধরনের সেবা পাবেন না। 

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, করোনা ভ্যাকসিন প্রদানে গতি আনার জন্য নানা কৌশল নেওয়া হয়েছে। এর মধ্যে নো ভ্যাকসিন নো সেবা অন্যতম। সভায় সকল ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ