ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১০

    গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের দফায় দফায় হামলায় ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় পৌরসভার ৬নং ওয়ার্ডের হেলিপ্যাড এলাকায়। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। 

    হামলায় গুরুতর আহত মো. তাইমুন ইসলাম অর্পণ (১৬), মো. হুজাইফা আলিফ দিগন্ত (১৭) ও মো. ফারদিন ইসলাম অনুকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আনন্দ পাড়ার মোড়ে অজ্ঞাতনামা ৪-৫ জন কিশোর মো. জিপু ও মো. শাওন প্যাদাকে মারধর করে। 

    এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় মো. তাইমুন ইসলাম অর্পন (১৬) ও মো. হুজাইফা আলিফ দিগন্তকে (১৭) বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। এরপর আহত অর্পণ ও দিগন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে মো. সিয়ামের নেতৃত্বে ২৫-৩০ জন কিশোর হাসপাতালে হামলা করে। হামলায় মো. ফারদিন ইসলাম অনু (১৮), মো. তরিকুল ইসলাম ইসলাম মিরাজ (২০), মো. ইমনসহ (১৮) আটজন আহত হয়। 

    এ সময় হাসপাতালের গেট ও জরুরি বিভাগের দরজা ভাংচুর করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ