ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ভাসমান মানুষকে টিকা প্রদান

    ভাসমান মানুষকে টিকা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর মানুষকে টিকা দেওয়া শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নগরের পুরাতন স্টেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন নগরের নির্দিষ্ট পাঁচটি স্পটে টিকা প্রদান কর্মসূচি চলবে। প্রথম দিনে তিন হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষমাত্রা ছিল।

    এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপ পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুশ চৌধুরী।     

    চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের আর দ্বিতীয় ডোজের প্রয়োজন হবে না। নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে জেলা প্রশাসনের বিভিন্ন টিম কাজ করছে। ভ্রাম্যমাণ ও ছিন্নমূল এক লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই টিকা দিতে কোনো কাগজপত্রের দরকার নেই। আসলে টিকা দিতে পারবে।
    টিকাগ্রহণকারী ছিন্নমূল বাসিন্দা কবির হোসেন বলেন, করোনার টিকা পারব তা ভাবিনি। কারণ আমাদের কোনো কাগজ নেই। এখন টিকা দিতে পেরে আমি অনেক খুশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ