ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সভায় না আসলে নির্বাচিতদের সদস্যপদ বাতিল: ইলিয়াস কাঞ্চন

    সভায় না আসলে নির্বাচিতদের সদস্যপদ বাতিল: ইলিয়াস কাঞ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত শিল্পীরা প্রথম দফায় শপথ নেননি। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অঞ্জনা গতকাল বুধবার শপথ নিয়েছেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। তবে এখনো মিশা-জায়েদ প্যানেলের অনেকেই শপথ নেননি। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‌‌‌‌‌'যারা এখনো শপথ নেননি, আমি আশা করবো তারা শপথ নিতে আসবেন।'

    তিনি আরও বলেন, ‌‌'‌আমরা এখনো কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি, সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের কাছে সভায় উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হবে। কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকে তাহলে আপনা-আপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।'

    গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ