ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • নিপুণ ও জায়েদ যতটুকু গেছো, ইটস নট গুড: সোহেল রানা

    নিপুণ ও জায়েদ যতটুকু গেছো, ইটস নট গুড: সোহেল রানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে কাদা ছোঁড়াছুড়িতে ভীষণ বিরক্ত জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, ‘আমি তো পারলে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে বলতাম, ‘ইলিয়াস, বাবা রে সময় থাকতে এখান থেকে চলে আয়।’ নতুন করে আমি নির্বাচন দিলাম, যে আগের কমিটি ব্যানড। নতুন কমিটি হোক, নতুন করে নির্বাচন হোক সুন্দর করে। এরকম বলতে ইচ্ছে হয়, কিন্তু আমি জানি এটা হবার নয় বা হবে না।’

    গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।  

    সোহেল রানা আরও বলেন, ‘আমি শুধু এটুকু অনুরোধ করতে পারব ছোট হিসেবে নিপুণকে এবং জায়েদকে ছোট ভাই হিসেবে; যতটুক গেছো, ইটস নট গুড, এটা দেখতে সুন্দর লাগছে না। যেমনটা একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে তোমরা পায়ে দলছো। আমাদের কাছে তো সেরকম কষ্ট লাগছে, যে তোমরা চলচ্চিত্র জগতের সুন্দর জগতটাকে পায়ে পিষছো।’


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ