ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • নোয়াখালীতে পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর

    নোয়াখালীতে পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নে পৃথক স্থানে পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া এলাকার মো.সুমনের ছেলে ওয়ারিদ (২) ও একই ইউনিয়নের পাইথক এলাকার আবুল বাশারের ছেলে জাহিদুল (১৬ মাস)।  

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইথক ও অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অশ্বদিয়া এলাকার সুমনের ছেলে ওয়ারিদ উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে তুলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে একই দিন দুপুরে একই ইউপির পাইথক এলাকার আবুল বাশারের শিশু জাহিদুল (১৭ মাস) খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক   মৃত ঘোষণা করেন।
    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।   তবে এ বিষয়ে  এখন পর্যন্ত নিহত শিশুর স্বজনেরা থানায় লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ করেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ