ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • আনোয়ারায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

    আনোয়ারায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি)  আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)  এ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাইফা বেগম, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সেতারা আকতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশ। অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ