ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার, অর্থ আত্মসাতের অভিযোগে 

    কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার, অর্থ আত্মসাতের অভিযোগে 
    কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও পাবলিক সেক্টর সম্পর্কিত অপরাধের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদী গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটি।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযোগের কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে।  

    ইমাদী ২০১৩ সাল থেকে উপসাগরীয় ধনী এ দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বে রয়েছেন। কাতার ন্যাশনাল ব্যাংকের বোর্ডেরও চেয়ারম্যান তিনি। এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় ঋণ দেওয়া ব্যাংক।

    ব্যাংকার নামে অর্থনীতি বিষয়ক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের তালিকায় ইমাদী ২০২০ সালে উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠ মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ