ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • আজকের রাশিফল (১৬ ফেব্রুয়ারি)

    আজকের রাশিফল (১৬ ফেব্রুয়ারি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
     
    নুতন চাকরির খবর পাবেন আজই। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিপক্ষ সৃষ্টি হতে পারে।

    বৃষ (২১ এপ্রিল-২১ মে)

    শেয়ার ব্যবসায় বিনিয়োগ শুভ। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে।

    মিথুন (২২ মে-২১ জুন)

    চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। বন্ধুর ব্যবসায় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায়ীরা নতুন সরকারি কাজের সুযোগ পেয়ে যাবেন।

    কর্কট (২২ জুন-২২ জুলাই)

    পদস্থ কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলি হতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন। 

    সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরূপ ফল পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজ কর্মে সফলতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

    কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

    আজ হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাক্ষাৎ হতে পারে। অনেকদিনের ঝুলে থাকা সমস্যার সমাধান হবে। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে।

    তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

    বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে।

    বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

    কর্মস্থলে কোনো অধীনস্থ কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। কোনো গোপন শত্রুর ইন্ধনে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।

    ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

    সৃজনশীল কাজের ক্ষেত্রে রাজনৈতিক হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজন কাজে সতর্ক থাকবেন।

    মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

    গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগবে।

    কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

    পোশাক ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই-বোনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে।

    মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

    খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয়-রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ