ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় ৬০ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস, জাটকা জব্দ

    কলাপাড়ায় ৬০ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস, জাটকা জব্দ
    কলাপাড়ায় নৌ-পুলিশের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮ টি বেহুন্দী জাল, ছোট ফাসের ৯ টি চিংড়ি জাল ও ৬ মন জাটকা ইলিশ আটক করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ। সোমবার মধ্যে রাতে রাবনাবাদ ও আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। আটককৃত এ জালের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টকা।

    রাতেই আটককৃত অবৈধ জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো: আখতার মোর্শেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী ক্ষেত্র মো: মহাসীন ও নৌ-পুলিশ ফাঁড়ির এ.এস.আই কামরুল ইসলাম।

    অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০০ কেজি জাটকা ইলিশ ও (২৫ সেন্টিমিটারের নিচে) ৪০ কেজি পাঙ্গাসের পোনা আটক করে মৎস্য বিভাগ। জাটকা পরিবহনের দায়ে অটো চালক আবদুল সত্তার মুন্সী (৪০)কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ।

    কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকতার মোর্শেদ গনমাধ্যমকে জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং নৌ-পুলিশের এ জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ