ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় বিকাশ হ্যাকিং হওয়া টাকা উদ্ধার করে দিল ওসি

    মনপুরায় বিকাশ হ্যাকিং হওয়া টাকা উদ্ধার করে দিল ওসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বরের বিকাশ একাউন্ট হ্যাকিং করে নিয়ে যাওয়া ২৫ হাজার টাকা হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করে দিল অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

    আজ মঙ্গলবার দুপুর ১ টায় থানায় ওসির কার্যালয়ে উদ্ধার হওয়া ২৫ হাজার টাকা বিএনপি সম্পাদকের হাতে তুলে দেন ওসি। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া।

    এছাড়াও বিভিন্ন সময়ে ৩০ ব্যবসায়ীর বিকাশ একাউন্ট থেকে হ্যাকিং করে নিয়ে যাওয়া ৭ লক্ষ টাকা হ্যাকরদের কাছ থেকে উদ্ধার করে দেন বলে জানান ওসি।

    হ্যাকিং হওয়া ৭ লক্ষ টাকা ফেরত পাওয়া ব্যবসায়ীরা হলেন, হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও বর্তমান ইউপি সদস্য মোঃ জাফরের ৩৫ হাজার টাকা, ব্যবসায়ী জামানের ১১ হাজার টাকা, চায়ের দোকান ব্যবসায়ী রুবেলের ৫০ হাজার টাকা, বিকাশ ও কম্পিউটার ব্যবসায়ী শাহীনের ৪৪ হাজার টাকা, ব্যবাসায়ী নুরজামানের ১৮হাজার টাকা, রাসেল জমাদারের ৫০ হাজার টাকা, ব্যবসায়ী জামালের ৮০ হাজার টাকা সহ অন্যান্য ব্যবসায়ীরা।

    বিএনপি সম্পাদক মিলন মাতাব্বর ও ব্যবসায়ীরা জানান, বিকাশ একাউন্ট হ্যাক করে নিয়ে যাওয়া টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ওসির সহযোগিতায় টাকা ফেরতা পাওয়ায় আমরা খুশি।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বিকাশ একাউন্ট হ্যাক করে একদল হ্যাকার বিএনপি নেতা সহ ৩০ ব্যবসায়ীর প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকারদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা ফেরত এনে বিএনপি নেতা সহ ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ