ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • হৃতিকের ‘প্রেমিকা’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক স্ত্রী সুজান

     হৃতিকের ‘প্রেমিকা’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক স্ত্রী সুজান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কয়েকদিন আগেই হৃতিক রোশনের সঙ্গে জড়িয়েছে সাবা আজাদের নাম। একসঙ্গে হাত ধরে তারা ধরা দিয়েছেন পাপারাজ্জির সম্মুখেও। এবার সাবার ভূয়সী প্রশংসা করলেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান খান।

    অভিনয়ের পাশাপাশি সুজান একজন গায়িকা। মাঝেমধ্যেই ওপেন কনসার্টে অনুষ্ঠান করতে দেখা যায় তাকে। তেমনই এক অনুষ্ঠানে হাজির ছিলেন সুজান। সেই কনসার্টের ছবি শেয়ার করে সুজান লেখেন, ‘কী সুন্দর এক সন্ধ্যা। তুমি ভীষণ গুণী সাবা।’

    অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের সোহো হাউজে। সুজানের প্রশংসার পাল্টা কৃতজ্ঞতা ফিরিয়ে দিয়েছেন সাবাও। লিখেছেন, ‘থ্যাংকস মাই সুজি, কাল তুমি এসেছিলে আমি ভীষণ খুশি হয়েছি।’

    গত মাসের শেষের দিকে সাবাকে নিয়ে এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময় তাদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক। দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের ‘রহস্যময়ী’র পরিচয় প্রথমে সামনে আসেনি।

    এদিকে সাবা আর হৃতিক তাদের সম্পর্ক নিয়ে চুপ থাকলেও বলিপাড়ার গুঞ্জন বলছে প্রেমের বয়স নাকি দু’মাস। চুপিসারে হয়ে গিয়েছে একটি ট্রিপও।

    সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে ‘দিল কাবাড্ডি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তার। এরপর ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে ‘মুঝসে ফ্র্যান্ডশিপ কারোগে’তে দেখা গিয়েছিল তাকে। তার শেষ ছবি ‘ইশক’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে।

    তবে অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। একাধারেও তিনি সঙ্গীতশিল্পী ও লিরিকিস্টও। বর্তমানে ইনস্টাগ্রামে সাবার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় লাখের কাছাকাছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ