ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় জমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫

    ভোলায় জমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এক পরিবারের জমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫।  জিপিএ-৫ পাওয়া তিন ভাই-বোনের মধ্যে মিয়াদ হাসান (সান) ও মেহেদি হাসান দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। অপরজন মুশফিকা জাহান মুন তিনি ঢাকা ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছেন। জমজ তিন ভাই বোন  দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সন্তান।’

     জমজ তিন ভাই বোন ২০১৩ সালের প্রাথমিক সমাপানী পরীক্ষায় দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন জনই জিপিএ-৫ অর্জন করেন। জমজ দুই ভাই ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। মুশফিকা জাহান ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেন।’

    এদের মধ্যে মুশফিকা জাহান  বিসিএস ক্যাডার,  মিয়াদ হাসান ইঞ্জিনিয়ার এবং মেহেদী হাসান পাইলট হতে চায় ।  তবে তাদের এ সাফল্য অর্জন ও স্বপ্ন পূরণে  তাদের বাবা মুসলেউদ্দিন ও মা  বিবি ফাতেমা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের সকল স্বপ্নই এই তিন সন্তান কে ঘিরে। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেন।’

    দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের অধ্যক্ষ গৌবিন্দ প্রসাদ সরকার জানান, তারা খুবই ভালো শিক্ষার্থী । তারা তাদের মেধাকে কাজে লাগালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, আমি এইচএসসি পরীক্ষায় জমজ তিন ভাই বোনের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে খুশি হয়েছি। উচ্চ শিক্ষার জন্য তাদের কোন প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ