ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

    নোয়াখালীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার মুরাদ নগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০) চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫) নরসিংদীর রায়পুরার চর মতি নগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

    রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ।

    পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার কাটার জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ