ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

    বরিশালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসামগ্রী বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী অসহায়-দুঃস্থদের হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এই উপহার সামগ্রী বিতরন করেন। 

    উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৮ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি সহ মোট ১৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য দেয়া হয়েছে প্যাকেটে। 


    এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ