ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

ঢাকায় ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার

ঢাকায় ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার
কেলি টি ক্লেমেন্টসকেলি টি ক্লেমেন্টস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস ছয় দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে কেলি টি ক্লেমেন্টস বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম ও সহায়তার বিষয়ে আলোচনা করবেন।

রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা সম্পর্কে সরাসরি ও গভীরভাবে বোঝার জন্য তাদের সঙ্গে দেখা করবেন ডেপুটি হাইকমিশনার। এছাড়া রোহিঙ্গা শরণার্থী নিয়ে কাজ করা দাতাগোষ্ঠী, সুশীল সমাজ এবং অংশীদার সংস্থাগুলোর সঙ্গেও তিনি আলোচনা করবেন।

ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার হিসেবে বাংলাদেশে কেলি ক্লেমেন্টের এটি তৃতীয় সফর। তিনি ১৯৯২ সালে কক্সবাজারে ইউএনএইচসিআরের হয়ে কাজ করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন