ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় এক ইলিশের দাম তিন হাজার

    ভোলায় এক ইলিশের দাম তিন হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তুলাতুলি মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ। পরে সেটি নিলামে তিন হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। ভোলা তুলাতুলি মৎস্য ঘাটের মো. ইউসুফ জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তুলাতুলি এলাকার মো. মিলন মাঝি মেঘনায় ইলিশ শিকারে যায়। এসময় তার জালে পাঁচটি ইলিশ ধরা পড়ে। এরমধ্যে একটি ছিল রাজা (বড়) ইলিশ। যার ওজন এক কেজি ৮০০ গ্রাম।

    পরে তুলাতুলি ঘাটে নোমান ব্যাপারীর আড়তে নিলামে তিন হাজার ২০০ টাকা মাছটি কিনে নেন মঞ্জু ব্যাপারী। তিনি আরও জানান, মা ইলিশের নিষেধাজ্ঞার সময় তুলাতুলি এলাকায় বেশ কয়েটি রাজা ইলিশ ধরা পড়েছিল। আর দীর্ঘ দিন পর আবারও একটি রাজা ইলিশ পাওয়ায় জেলেরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন।

    ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন দাবি করেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ