ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে নদী পাড়ের মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়

    লালমোহনে নদী পাড়ের মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বেতুয়া স্লুইজের খামারের খাল এলাকার মেঘনা নদীর পাড়ের মাটি ভেকু দিয়ে কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। কখনও দিনে-কখনও রাতে, এভাবে মাসের পর মাস নদীর পাড়ের মাটি কেটে নেয়ায় হুমকিতে রয়েছে ওই এলাকার বেড়িবাঁধসহ আশেপাশের ঘর-বাড়ি।

    নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চরফ্যাশনের জনতা ব্রিকস নামের একটি ইটভাটার জন্য নদীর পাড় থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। এতে সহযোগীতা করছেন স্থানীয় সালাউদ্দিন নামের এক কথিত প্রভাবশালী। স্থানীয়রা মনে করছেন খুব শিগগিরই যদি নদী পাড়ের মাটি কাটা বন্ধ করা না হয় তাহলে যেকোনো সময় ভেঙে যেতে পাড়ে বেড়িবাঁধসহ আশেপাশের ঘর-বাড়ি।

    এ ব্যাপারে জনতা ব্রিকসসের মালিক মো. মামুন জানান, ওইসব জমি কিনে সেখান থেকে মাটি কাটা হচ্ছে। তবে নদী পাড়ের জমি থেকে মাটি কাটা কতটুকু যৌক্তিক সে বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানান মামুন। আর তার সহযোগী সালাউদ্দিন বলছে, ভাঙা রাস্তা মেরামরতের জন্য ইট দেয়ায় তাকে সহযোগীতা করছেন তিনি।

    এ বিষয়ে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, নদী পাড়ের জমি থেকে কেউ মাটি কাটতে পারবে না। আর কেউ যদি এমনটা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ