ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সুন্দরবনে আগুনে পুড়ল ২ কিলোমিটার

    সুন্দরবনে আগুনে পুড়ল ২ কিলোমিটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪ দিন পর বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে পুড়ে গেছে সুন্দরবনের দুই কিলোমিটারের বেশি এলাকা। তবে এখনো অনেক জায়গায় আগুন সুপ্ত অবস্থায় রয়েছে।

    গত দুই দশক ধরে সুন্দরবনের পূর্ব অংশে একের পর এক ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় শত শত বিঘা বনাঞ্চল। একে একে ২৬ বার আগুন লেগেছে। ঘটনা রোধে তদন্ত কমিটি সুনির্দিষ্ট প্রস্তাবনা দিলেও তা কার্যকর হয় না। আর বন বিভাগের কর্মকর্তারা সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলছেন।

    বাগেরহাটের সহকারী বন সংরক্ষক জয়নুল আবেদিন বলেন, কেউ হয়তো সুন্দরবনে প্রবেশ করেছে। তাদের সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত। এ ছাড়াও মৌয়ালদের আগুন থেকে হতে পারে।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গত চার দিন ধরে চেষ্টার পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    শরণখোলার স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কোথাও কোথাও আগুন রয়েছে। সেগুলোর নিয়ন্ত্রণে কাজ চলছে।

    সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, বনের সুরক্ষা না বাড়ালে এবং অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সুন্দরবন রক্ষা করা কঠিন হবে।

    সেফ দা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, কিছু অসাধু জেলে মাছ শিকারের জন্য বনে আগুন লাগাচ্ছে। আবার কিছু মৌয়ালদের অসাবধানতায় আগুন লাগার ঘটনা ঘটেছে। যদি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পারি তাহলে সুন্দরবনের অগ্নিকাণ্ড ঠেকানো সম্ভব হবে।

    গত দু’দশকে সুন্দরবনে পুড়ে গেছে ৭১ একর বনভূমি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ