ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

সব বিভাগে মেরিন একাডেমি স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

সব বিভাগে মেরিন একাডেমি স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ইচ্ছা আছে দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে। আমাদের ছেলে-মেয়েরা শুধু প্রশিক্ষিত হবে না, দেশে-বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সামনে এসেছি। করোনাকালে আমরা অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি ডিজিটাল বাংলাদেশের কারণে। বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠা ও স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু। ৭ই মার্চের ভাষণে যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে এ দেশের মানুষ বিজয় অর্জন করে। যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। সমুদ্রসীমা অর্জনের পরিকল্পনা করেছিলেন।

ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা বাংলাদেশের দূত হিসেবে কাজ করো। তোমাদের সততা-দক্ষতা পরবর্তী ক্যাডেটদের পাথেয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন