ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দখিনের ছয় জেলা থেকে ধান ও চাল কিনবে সরকার

    দখিনের ছয় জেলা থেকে ধান ও চাল কিনবে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি বোরো মৌসুমে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের ছয় জেলা থেকে ৪৩ হাজার ৯৯০ মেট্রিকটন বোরো-২১ নম্বর ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

    এর মধ্যে ২৪ হাজার ৯৯ মেট্রিকটন ধান ও ১৯ হাজার ৮৯১ মেট্রিকটন চাল রয়েছে । প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকা ধরে কিনে সংগ্রহ করা হবে।


    বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল জেলা থেকে ৮ হাজার ১৪৪ মেট্রিকটন ধান ও ৫ হাজার ৪৪৫ মেট্রিকটন চাল, ঝালকাঠিতে ১ হাজার ২২ মেট্রিকটন ধান ও ১ হাজার ৪০২ মেট্রিকটন চাল, পিরোজপুরে ৪ হাজার ৮৮৪ মেট্রিকটন ধান ও ৩ হাজার ৩৩২মেট্রিকটন চাল, ভোলায় ৭ হাজার ৯৪০ মেট্রিকটন ধান ও ৪ হাজার ৭১৪ মেট্রিকটন চাল, পটুয়াখালীতে ১ হাজার ৩৯২ মেট্রিকটন ধান ও ৪ হাজার ২৪ মেট্রিকটন চাল ও বরগুনায় ৭১৭ মেট্রিকটন ধান ও ৯৭৪ মেট্রিকটন চাল কিনবে সরকার ।

    এসব তথ্য নিশ্চিত করে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলম জানান, ৪০ টাকা ধরে প্রতিকেজি চাল চলতি মাসের ৭ মে থেকে শুরু করে আগামী ১৬ আগস্ট এবং ২৭ টাকা ধরে প্রতিকেজি বোরো-২১ নম্বর ধান ২৮ এপ্রিল থেকে আগামী ১৬ আগস্ট পর্যন্ত কিনে সংগ্রহ করবে সরকার।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ