ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • ১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’

    প্রিয়জনকে জড়িয়ে ধরুন, মিলবে আশ্চর্য উপকারিতা

    প্রিয়জনকে জড়িয়ে ধরুন, মিলবে আশ্চর্য উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়েছে ‘ভালোবাসা সপ্তাহ’। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালনের মাধ্যমে শেষ হবে এই সপ্তাহ। আজ ১২ ফেব্রুয়ারি, ভালোবাসার সপ্তাহের দিন অনুযায়ী আজ ‘হাগ ডে’। অর্থাৎ আজ প্রিয়জনকে আলিঙ্গন করার দিন। ভালোবেসে প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ। যদিও বছরের অন্যান্য দিনগুলোতেও প্রিয়জনকে আলিঙ্গন করাতে কোন বাধা নেই।  
    তবে জেনে অবাক হবেন যে, কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার রয়েছে আশ্চর্য উপকারিতা। এতে যেমন নিরাপদ অনুভূত হয়, একইসঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। জড়িয়ে ধরলে বৃদ্ধি পায় মানসিক শান্তি; কমে অস্থিরতা।
     
    ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো জড়িয়ে ধরা। প্রিয়জনকে জড়িয়ে ধরার স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে মানসিক প্রশান্তি মেলে। যা রক্তচাপ কমাতে সহায়তা করে। প্রিয়জনের ত্বকের স্পর্শে পেসিনিয়ান করপাসক্যালস কার্যকরী হয়ে ওঠে। পেসিনিয়ান করপাসক্যালস মস্তিষ্কের ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। ফলে রক্তচাপ কমে।

    যে কোনো ব্যথা থেকেও মুক্তি মেলে প্রিয়জনকে জড়িয়ে ধরলে। কারণ এরপর যে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় তাতে ইমিউন সিস্টেমের উন্নতি ঘটে, যা ব্যথা কমাতে ভূমিকা রাখে। 

    হার্টের সমস্যা প্রতিরোধ করে আলিঙ্গন। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপল হিলের এক গবেষণায় বলা হয়েছে, প্রিয়জনকে জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট। এতে হৃদরোগের আশঙ্কা কমে যায়।

    এতো গেল শারীরিক দিক, মনেও এটি ছায়া ফেলে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। যে কারণে আলিঙ্গনকে বলা হয়- জাদুকাঠির ছোঁয়া। 

    যাকে হৃদয় আপন ভাবে, তাকে ভালোবাসার বাহুডোরে বেঁধে ফেলাতেই প্রেমের সার্থকতা। তাই আর দেরি কেন? যাকে বা যাদের ভালোবাসেন, তাকে বা তাদের বিনা সংকোচে আজ জড়িয়ে ধরুন। বুঝিয়ে দিন, আপনি কতটা ভালোবাসেন তাদের। এক্ষেত্রে অবশ্য আপনার স্পর্শই বুঝিয়ে দেবে আপনি কতটা বিশ্বস্ত। আপনার জড়িয়ে ধরার কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন।

    তবে যিনি আপনার আলিঙ্গন হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত, কেবল তার সঙ্গেই নিরাপদে, নির্ভয়ে পালন করুন ‘হাগ ডে’। নইলে হিতে বিপরীত হতে পারে!


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ