ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • আজকের রাশি: বৃষের সম্পর্কের ঝুঁকির দিনে মিথুনের কৌশলেই সমাধান

    আজকের রাশি: বৃষের সম্পর্কের ঝুঁকির দিনে মিথুনের কৌশলেই সমাধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক সব রাশির জাতক-জাতিকার আজকের পূর্বাভাস:-

    মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
    আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্রভাবের। শনির প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই-বোনের কোনো ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি কষ্টে যাবে। 

    বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

    বকেয়া টাকা-পয়সা আদায় নিয়ে ঝামেলা পোহাতে হবে। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা-বিপত্তি দূর হতে পারে। শ্যালক-শ্যালিকার আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। শ্যালিকারা দুলাভাইদের কাছ থেকে সাবধানে থাকা উত্তম। বিকাশ ও রকেট এজেন্টদের আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে।

    মিথুন (২২ মে - ২১ জুন)

    শরীরের স্বাস্থ্যসহ আর্থিক দিকে ধস নামতে পারে। মানকে স্থির রাখতে পারলে অনেক প্রতিকূল অবস্থা ঠেকানো সম্ভব হবে। স্ত্রীর সঙ্গে কৌশলে কথা বললে দাম্পত্য সুখ বজায় বা ফেরত আসবে। অংশীদারি কাজে আশানুরুপ সাফল্য পেতে পারেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।

    কর্কট (২২ জুন - ২২ জুলাই)

    কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। প্রবাসীরা কোনো বিষয় নিয়ে ঝামেলায় থাকতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলা মোকাবিলা করতে থাকবেন। আজ কোনো আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলেও তা হবে না। আপনার বিপরীতে রায় হতে পারে।

    সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

    আজ সিংহর জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে। বিক্রিত পণ্য ফেরত আনতে হতে পারে। বড় ভাই-বোনের কাছে বকাঝকা শুনতে হতে পারে। ব্যবসায়িক বন্ধুর সাহায্য আশা করতে পারেন। বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার ভালো হবে।

    কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর)

    কর্মস্থলে কোনো ঝামেলার আশঙ্কা রয়েছে। পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হবে। প্রসাশনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে।

    তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর)

    বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কিছু বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ।

    বৃশ্চিক (২৪ অক্টোবর - ২২ নভেম্বর)

    কোনো ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তি দেখা দেবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তির সাথে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীরা কিছু ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা রয়েছে।

    ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর)

    জীবন সাথীর সঙ্গে কিছু তর্ক-বিতর্ক হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায়িক ঝামেলায় পড়তে পারেন। অংশীদারি কাজে আশানুরূপ লাভ হবে না। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় আকষ্মিক বাধা-বিপত্তি দেখা দেবে। কোনো আত্মীয়র সঙ্গে বিরোধে জড়াতে পারেন।

    মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি)

    কর্মস্থলে সহকর্মীদের আচরণে সন্তুষ্ট হতে পারবে না। ব্যবসায়ীরা কোনো তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন। কোনো কর্মচারীর উপর বেশী নির্ভর করা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীর ভালো যাবে না। কোনো অনৈতিক প্রেমের কারণে ঝামেলার মোকাবেলা করতে হবে।

    কুম্ভ (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)

    সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। রোমান্টিক বিষয়ে কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। শিল্পীদের কাজে কর্মে আজ বাধা বিপত্তি দেখা দেবে। লেখক কবি ও সাহিত্যিকরা প্রকাশকের দ্বারা প্রতারিত হতে পারেন।

    মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)

    পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। আত্মীয়র কারণে সাংসারিক ঝামেলা বৃদ্ধি পাবে। যানবাহন নিয়ে কোনো ঝামেলা দেখা দেবে। ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে সহজে সফলতা নাও আসতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ