ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাড়িতে জমজমাট মাদকের কারবার, ১১ কেজি গাঁজাসহ কারবারি আটক

    বাড়িতে জমজমাট মাদকের কারবার, ১১ কেজি গাঁজাসহ কারবারি আটক
    র‌্যাবের হাতে আটককৃত মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী প্রতিনি
    নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় তার হেফাজতে থাকা ১১ কেজি ৩শত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত গাঁজার মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা বলে দাবি র‌্যাবের।
     
    আটককৃত মাদক কারবারি মো.বদিউল আলম মিঠু (৪৫) বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়ির মৃত আবু তাহের মিয়ার ছেলে।

    শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আব্দুল জলিলের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে র‌্যাবের আভিযানিক দল।

    একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,(সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় ওই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা। এ সময় গাঁজা বিক্রয়ের নগদ ৫ হাজার টাকা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

    আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সে পাইকারী মূল্যে ক্রয় করে বেগমগঞ্জ উপজেলায় অধিক মূল্যে বিক্র করে আসছে দীর্ঘ দিন থেকে।

    আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ