ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • অভিনয় দেখাতে গিয়ে ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

    অভিনয় দেখাতে গিয়ে ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ছোট ভাই-বোনের সামনে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।


    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজারের দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোরী ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।


    নিহতের চাচা শরীফ উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এ সময় সালমা তার সহপাঠীদের নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদ্রাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনকে গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।’


    কিশোরীর পিতা ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ