ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সাংবাদিক স্টিকার লাগিয়ে চলছিল মোটরসাইকেল চুরি

    সাংবাদিক স্টিকার লাগিয়ে চলছিল মোটরসাইকেল চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর খুলশী, ডবলমুরিং ও ফেনীর সোনাগাজী থানায় এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাত হোসেন (২২), মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (২১), মো. সোহেল ওরফে ইকবাল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪), আব্দুর রহমান নোবেল (২৫)।


    নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, চক্রের সদস্য শহিদ এবং ইকবাল নগরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতো। পরে চক্রের অন্য সদস্য মুন্না ও তার সহযোগীরা গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে সেখানে গণমাধ্যমসহ বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রির জন্য নিয়ে যেত।


    খুলশী থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ