ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হ্যালো শব্দটি যেভাবে প্রচলিত হলো

    হ্যালো শব্দটি যেভাবে প্রচলিত হলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক তরুণী কর্মী অফিসে কাজ করছেন। তার কাছে বারবার ফোন আসছে। বিরক্ত করছে কোনো বখাটে সন্ত্রাসী। তরুণীর মেজাজ তেতে আছে। পঞ্চমবার ফোন ধরেই সাংঘাতিক উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করল, ‘সাবধান, আরেকবার যদি বদমায়েশি করেন, পুলিশে...।’

    কথা শেষ হওয়ার আগেই অপর প্রান্ত থেকে যাঁর কণ্ঠ ভেসে এল, তিনি আর কেউ নন, সেই তরুণী কর্মীর বস! তরুণীর মূর্ছা যাওয়ার অবস্থা। সেই ফোনকল যে বখাটের নয়, তা কে জানে? প্রথমে ‘হ্যালো’ বলে শুরু করলে হয়তো এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো না!

    অবশ্য ‘হ্যালো’ সম্ভাষণের রীতিটি এ কারণে প্রচলিত হয়নি। টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথমে টেলিফোন সম্ভাষণ হিসেবে ‘আহোয়’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা সাধারণত নাবিকেরা সম্ভাষণ হিসেবে ব্যবহার করতেন। পরে হ্যালো চালু হয়ে যায়। এই শব্দটি এসেছে পুরোনো জার্মান শব্দ ‘হ্যালা, হলা’ থেকে। ফেরি নৌকার মাঝিকে ডাকার জন্য ওই শব্দ ব্যবহার করা হতো। মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন প্রথম টেলিফোনে ওই সম্ভাষণ ব্যবহার করেছিলেন। সেটা ১৮৭৭ সালের কথা। এর পর থেকে দেশে দেশে ওটাই প্রচলিত হয়ে গেছে।

    ইংরেজি, বাংলা, হিন্দি, ফরাসি, রাশিয়ানসহ সব ভাষাতেই টেলিফোনে প্রথম উচ্চারিত শব্দটি ওই হ্যালো বা তার কাছাকাছি হ্যাল্লো, আ’লো, অ্যালো প্রভৃতি। ১৮৮৯ সালের দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ অফিসের কর্মীরা ‘হ্যালো-গার্লস’ নামে পরিচিতি পায়। সম্ভাষণসূচক কিছু বলা একটি প্রচলিত রীতি। সে জন্যই ওই হ্যালো। তার মানে আমি যে টেলিফোন ধরে কথা বলতে প্রস্তুত, সেটা জানিয়ে দেওয়া। একই সঙ্গে আমি কে, সেটাও জানানোর প্রথা রয়েছে। যেমন, ‘হ্যালো? আমি অমুক বলছি।’ প্রথম সম্ভাষণটা প্রশ্নবোধক, মানে জানতে আগ্রহী আপনি কে। একই সঙ্গে অবশ্য জানিয়ে দিচ্ছি আমার পরিচয়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ