ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া সব জায়গায়: পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া সব জায়গায়: পরিকল্পনামন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। তার উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায়।
বুধবার মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কনফারেন্স রুমে আয়োজিত স্লিপ অ্যাপনিয়া: সচেতনতামূলক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 
এ সময় এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী গবেষণায় জোর দিতে বলেছেন। আমরা মেডিকেল করছি, বিশ্ববিদ্যালয় করছি। তবে আমাদের গবেষণা বাড়ছে না। এটি দ্রুত দূর করতে হবে। মেডিকেলের সঙ্গে মানুষের জীবন-মরণের প্রশ্ন জড়িত।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ৮০ ভাগই গ্রামে বসবাস করেন। তাদের ম‍্যাচের খাপের মতো ছোট কম‍িউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এটা আরো ভালো করতে হবে। কীভাবে আরো ভালো করা যায়, সেই বিষয়ে গবেষণা করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, স্লিপ অ্যাপনিয়া থেকে মুক্তি পেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যারা নাক ডাকে তাদের নিয়ে পরীক্ষা করতে হবে। এটি অনেক ব‍্যয়বহুল। বর্তমানে এই পরীক্ষা করতে ২৫ হাজার টাকা লাগে। এটি কমিয়ে ৫ হাজার টাকার মধ্যে নিয়ে আসতে হবে। স্লিপ অ্যাপনিয়া শনাক্ত করা যায় এমন ক্লিনিক বা হাসপাতাল জেলা পর্যায়ে করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন