ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

দেশে আরও ৮ হাজার ১৬ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৮ হাজার ১৬ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪২ হাজার ৫৬৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। এর আগে, মঙ্গলবার দেশে করোনাভাইরাসে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৮ হাজার ৩৫৪ জন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন