ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

    মনপুরায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ৩৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্সার ১৮৫ জন শিক্ষক জাতীয়করণসহ ৮ দফা দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে দেন মনপুরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা।

    আজ বুধবার সকাল ১০টায় মনপুরা প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন শিক্ষকরা। এই সময় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ আবদুস সালাম।

    তিনি বলেন, সারা দেশে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বৈষ্যমের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। পরে শিক্ষা মন্ত্রীর কাছে শিক্ষকদের দাবীকৃত  জাতীয়করণ, মাদরাসা নীতমালা, ডাটাবেইজ চূড়ান্ত, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, মাদ্রাসা বোর্ডের অর্ন্তভূক্তকরণ, মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, একজন অফিস সহায়ক ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অটোপাশের প্রজ্ঞাপন জারী করার ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেন।

    এই সময় অন্যন্যের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মনপুরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, আন্দির পাড় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাহমুদা বেগম, প্রবীন শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আবদুল মতিন ডাক্তার, শিক্ষক মোঃ সোলায়মান, সন্ধীপ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সোলায়মান সহ অন্যান্য শিক্ষকরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ