ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নতুন ভ্যারিয়েন্টের কারণে এবারও সীমিত পরিসরে হজের পরিকল্পনা

    নতুন ভ্যারিয়েন্টের কারণে এবারও সীমিত পরিসরে হজের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ও করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে এবারও সীমিত পরিসরে হজের পরিকল্পনা করছে সৌদি আরব। গত বছরের মতো এবারও বিদেশিরা হজের অনুমতি নাও পেতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হজ কর্তৃপক্ষের দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সৌদির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হলেও হজের কমপক্ষে দুই মাস আগে সুস্থ হয়েছেন তাদের নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা চলছে। এবারের হজে বিদেশ থেকে কারও অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে সৌদি আরব সরকারের মধ্যে আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    গত বছরও এভাবে হজের আয়োজন করেছিল সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বেশিরভাগ দেশে মহামারি করোনা সংক্রমণ বাড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। শুধু সেখানে অবস্থানরতদেরই হজ পালনের সুযোগ দেওয়া হয়। এবারও সেই রকম কিছু করার পরিকল্পনা চলছে।

    মহামারি শুরুর আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ প্রতিবছর হজ আয়োজনে অংশ নিতেন। সপ্তাহজুড়ে এই আয়োজনে সৌদি আরবের মক্কা ও মদিনার বিভিন্ন পবিত্র স্থানে সমবেত হতেন হাজিরা। এ ছাড়া বছরজুড়েই ওমরাহ পালন করতেন আরও বহু মানুষ। প্রতি বছর এই খাত থেকেই দেশটি এক হাজার দুইশ কোটি ডলারের বেশি আয় করত।


      
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ