ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • দুই কৈয়া ভোল বিক্রি হলো ২০ হাজারে

     দুই কৈয়া ভোল বিক্রি হলো ২০ হাজারে
    বরগুনার জেলেদের জালে ধরা পড়ে বিশাল সাইজের মাছ দুটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশাল সাইজের দুটি ভোল মাছ (কৈয়া ভোল) ধরা পড়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরগুনা মাছের বাজারে মাছ দুটি ২০ হাজার টাকায় বিক্রি হয়।

    বরগুনার মাছ ব্যবসায়ীরা জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) বঙ্গোপসাগরে সুন্দরবন এলাকার কয়েকজন জেলের জালে ভোল মাছ দুটি ধরা পড়ে। স্থানীয় জেলেরা এই মাছকে ‌‘কৈয়া ভোল’ হিসেবে চেনেন।

    এরমধ্যে একটি মাছের ওজন ২৫ কেজি, অপরটির ওজন ১০ কেজি। জেলেদের কাছ থেকে মাছ দুটি খুচরা পাইকাররা কিনে এনে বাজারের সিদ্দিক মৎস্য আড়তে বিক্রি করেন। আড়ত থেকে খুচরা ব্যবসায়ী সজীব হোসেন প্রতি কেজি ৮০০ টাকা দরে মাছ দুটি কেনে নেন।

     

    ক্রেতা আবদুর রহমান গনমাধ্যমকে বলেন, সামুদ্রিক কৈয়া ভোল খুবই সুস্বাদু ও মজাদার। আমি দুই কেজি ১৬০০ টাকায় কিনেছি। এই মাছ সচরাচর পাওয়া যায় না।

    জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব  বলেন, স্থানীয়রা এ মাছকে কৈয়া ভোল হিসেবে জানেন। সাধারণত শীত মৌসুমে এ মাছ সাগরে জালে ধরা পড়ে। এ মাছ খুবই সুস্বাদু। বাজারে এর চাহিদাও অনেক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ