ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলেদের মাঝে গরু বিতরণ

    দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলেদের মাঝে গরু বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারগুলোর।’


    এমপি মুকুল বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন  হয়ে না পড়ে , তাই মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’

    এ সময় উপস্থিত ছিলেন , জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সহ প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ