ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিরিজ বোমা হামলা: এক আসামির যাবজ্জীবন

    সিরিজ বোমা হামলা: এক আসামির যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২য়) এর বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাকে কারাগারে নেওয়া হয়।
    দণ্ডপ্রাপ্ত শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাবের ছেলে।

    মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই সময় চুয়াডাঙ্গায় চালানো বোমা হামলায় অংশ নেন শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়। মামলার অন্যতম আসামি রাকিবকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেফতার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব। পরে ওই মামলাটি তদন্ত করে দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। ২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এতে অপরাধ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি গিয়াসউদ্দিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ